× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ০৮:৪৮ এএম

আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১১:৪৩ এএম

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে মধ্যরাতে মিছিল ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ক্যাম্পাসের কাটা পাহাড় রোডে পেছন থেকে হামলা ও ককটেল বিস্ফোরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রবিবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে চবি জিরো পয়েন্টে প্রধানমন্ত্রীর কোটা বিষয়ক মন্তব্যের প্রতিবাদে কোটা সংস্কার আন্দোলনকারীরা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে? আমি কে? রাজাকার-রাজাকার’ স্লোগানে মিছিল শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে কাটা পাহাড় রোড হয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে ‘কে রে রাজাকার?’ বলে ছাত্রলীগের কর্মীরা ককটেল নিক্ষেপ এবং লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধর করে।

কোটা আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বলেন, ‘আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী রবিবার যে কথাটা বলেছেন সেখানে বোঝা যায়, যাদের মুক্তিযোদ্ধা কোটা নেই তারা সবাই রাজাকার। এ বক্তব্যের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে আমরা প্রায় সাড়ে ১১টার দিকে জিরোপয়েন্টে যাই এবং মিছিলের একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের দুজন আহত হয়। তারপর আমরা সবাই ছত্রভঙ্গ হয়ে যাই।’

হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ কনকর্ড গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার বলেন, ‘এত দিন ধরে ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করেছেনআমরা কিছু বলিনি। তারা তাদের মতো আন্দোলন কর্মসূচি করছে। কিন্তু আজকে তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার প্রশ্নে আপসহীন। তারা শেখ হাসিনার নামে উস্কানিমূলক স্লোগান দিয়েছে। তাই আমরা প্রতিহত করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা