× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটা সংস্কার : গণপদযাত্রা নিয়ে বঙ্গভবন অভিমুখে জবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১২:০৮ পিএম

বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রবা ফটো

বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রবা ফটো

সরকারি চাকরিতে কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন কোটা আন্দোলনকারী। 

রবিবার (১৪ জুলাই) সকাল ১০ টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

এর আগে সকাল ৯টা থেকেই এখানে জমায়েত হতে শুরু করেন শিক্ষার্থীরা।

মিছিল নিয়ে গণপদযাত্রা শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা। এটি বাহাদুর শাহ পার্কের সামনে দিয়ে, জজকোর্ট এলাকা হয়ে, রায়সাহেব বাজার মোড়, তাতিবাজার মোড় হয়ে জিরো পয়েন্ট মোড় অভিমুখে যাত্রা করে। জিরো পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা মিছিলের সঙ্গে একত্রিত হয়ে বঙ্গভবনের দিকে যাবেন তারা। এরপর সেখানে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিবেন শিক্ষার্থীরা।

আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক মেহেরুন্নেসা নিদ্রা বলেন, সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বঙ্গভবন অভিমুখে গণ পদযাত্রা শুরু করেছি। আমরা সেখানে গিয়ে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেব। আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা