× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকৌশল গুচ্ছের ভর্তি ও ওরিয়েন্টেশন স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ২০:৫৩ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৪ ২১:২৬ পিএম

প্রকৌশল গুচ্ছের ভর্তি ও ওরিয়েন্টেশন স্থগিত

চলতি শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছভুক্ত কুয়েট, চুয়েট ও রুয়েটের চতুর্থ ধাপে ভর্তি কার্যক্রম ও ওরিয়েন্টেশন স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

প্রকৌশল গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, চুয়েট, কুয়েট ও রুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হলো। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে। এ ছাড়া অনিবার্য কারণবশত চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম (১৪ ও ১৫ জুলাই) স্থগিত ঘোষণা করা হলো। ভর্তির তারিখ পরবর্তীতে শিক্ষার্থীদের এসএমএস এবং ওয়েবপেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে চতুর্থ ধাপের ভর্তির তারিখ দুই ধাপ পিছিয়ে ১৪ ও ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছিল। এবার সেটিও স্থগিত করা হলো। অন্যদিকে এই তিন বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩১ জুলাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা