বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৭:৪৩ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১৮:০৯ পিএম
প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে অভিন্ন নীতিমালা বাতিলেরও দাবি জানান কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে আলাদা আলাদা ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনের অংশ হিসেবে কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, প্রশাসনিক ভবনে তালা দেন। এ ছাড়া, দুই দিন ধরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা বাস চলাচল বন্ধ রেখেছে। ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে।
আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। এ সময় ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সরকার আমাদের দাবি মেনে নিলে বিশ্ববিদ্যালয়ে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু করা হবে।