× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মবিরতিতে অচলাবস্থা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৭:৪৩ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১৮:০৯ পিএম

কর্মবিরতিতে অচলাবস্থা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে অভিন্ন নীতিমালা বাতিলেরও দাবি জানান কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে আলাদা আলাদা ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

আন্দোলনের অংশ হিসেবে কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, প্রশাসনিক ভবনে তালা দেন। এ ছাড়া, দুই দিন ধরে  বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা বাস চলাচল বন্ধ রেখেছে। ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে।

আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত  আন্দোলন চলমান থাকবে। এ সময় ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সরকার আমাদের দাবি মেনে নিলে বিশ্ববিদ্যালয়ে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা