× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটা বাতিলের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৪:২২ পিএম

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মহাসড়ক অবরোধ করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেন। প্রবা ফটো

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মহাসড়ক অবরোধ করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেন। প্রবা ফটো

চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলনের দ্বিতীয় দিনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের’ ব্যানারে ক্যাম্পাসের শহিদ মিনার থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। প্রায় এক ঘণ্টা চলে তাদের আন্দোলন।

মিছিলটি ক্যাম্পাসের মূল ফটক থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ-যশোর-খুলনা সড়কে তীব্র যানজট দেখা দেয়।

এ বিষয়ে আন্দোলনের নেতৃত্বে মোখলেসুর রহমান সুইট বলেন, ‘আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন। মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যকে কবর দিতে, সেখানে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বৈষম্য আমরা মানতে চাইনা। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা