× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১১:৫১ এএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১১:৫৭ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ফটো

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক হচ্ছে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে আজ আমাদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রীয় কাজে ওবায়দুল কাদেরের ব্যস্ততার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সকালে ফোন করে বিষয়টি জানিয়েছেন। তবে শিগগিরই ওবায়দুল কাদের আমাদের সঙ্গে বসবেন।’

এদিকে সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আজসহ টানা চার দিন সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা ও কর্মচারীরাও। এতে অচল হয়ে পড়েছে ৩৫টি পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

এমন পরিস্থিতিতে ছাত্রলীগের একজন সাবেক নেতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করে শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসার কথা বলেন ওবায়দুল কাদের। এ বৈঠক সামনে রেখে গতকাল বুধবার রাতে ফেডারেশনের একটি সভাও হয়। কিন্তু আজ সকালে সভাটি স্থগিত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা