× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

ইবি সংবাদদাতা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৪:৪৭ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৫:০১ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ‘এ’ ইউনিটে ৯৪৮ জন, ‘বি’ ইউনিটে ৬০৮ জন এবং ‘সি’ ইউনিটে ৪৩২ জন স্থান পেয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী ১৮ নভেম্বর দুপুর ১২টা থেকে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মেধাক্রম ও প্রদত্ত বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

যারা প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবেন, শুধু তাদের ভর্তির জন্য একই সময়ের মধ্যে অনলাইনে প্রাথমিক ভর্তির ফি দিতে হবে।

১৯ নভেম্বর হতে ২২ নভেম্বর প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৪টার মধ্যে মূল নম্বরপত্র বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। A4 সাইজ খামে করে জমা দিতে হবে। খামের ওপর নাম ও ভর্তিপরীক্ষার রোল নম্বর লিখতে হবে।

মেধাতালিকাসহ ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা