× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি ও সমমানের পরীক্ষা

যানজট-জলাবদ্ধতায় পরীক্ষা দেরিতে শুরু হলে শেষে সময় পাবে পরীক্ষার্থীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১৭:৩৬ পিএম

আপডেট : ৩০ জুন ২০২৪ ১৮:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যানজট বা জলাবদ্ধতার কারণে কোনো কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হতে দেরি হলে অতিরিক্ত সময় দেওয়া হবে। রবিবার (৩০ জুন) এইচএসসি পরীক্ষা শুরুর পর এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।   

তিনি বলেন, ‘যানজট বা জলাবদ্ধতার জন্য কোনো কেন্দ্রে যদি পরীক্ষা শুরু করতে দেরি হয়; আধা ঘণ্টা দেরি হলে, পরীক্ষা শেষে আধা ঘণ্টা অতিরিক্ত সময় পাবে পরীক্ষার্থীরা। কোথাও পরীক্ষা সাড়ে ১০টায় শুরু হলে, শেষ হবে দেড়টায়। ১১টায় শুরু করলে শেষ হবে ২টায়। যানজট-জলজট বা প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা শুরু করতে দেরি হলে শেষে ওই সময় বাড়িয়ে দেওয়া হবে।’ 

অধ্যাপক তপন কুমার বলেন, ‘ইতঃপূর্বে আমাদের নীতিমালায় ছিল পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এতে আমরা কিছুটা শিথিলতা এনেছি। আমরা বলেছি পরীক্ষার্থী যখনই আসবে তখনই তাকে কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। সে যদি ৯টায় আসে বা সাড়ে ৮টায় আসে, তাকে তখনই প্রবেশ করতে দেওয়া হবে। এটা আমরা নোটিস আকারে জারি করেছি।’ 

তিনি বলেন, ‘কেন্দ্র সচিবদের আমরা বলে দিয়েছি যে পরীক্ষার্থীদের বৃষ্টির মধ্যে বাইরে দাঁড় করিয়ে রাখা যাবে না।’

পরীক্ষা নিয়ন্ত্রকের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে জানা যায়, আগামী কয়েক দিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল গেট খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে। অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধা ঘণ্টা কিংবা এক ঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় শেষে ওই সময় বাড়িয়ে দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা