× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ

ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল আরও ৩৪৪ শিক্ষার্থী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৪ ১৮:৪৫ পিএম

ঢাকা শিক্ষা বোর্ডের মূল ফটক। ছবি: সংগৃহীত

ঢাকা শিক্ষা বোর্ডের মূল ফটক। ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪৪ জন শিক্ষার্থী। ফেল থেকে পাস করেছে ১২৭ জন। আর ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৭২৩ শিক্ষার্থীর।

মঙ্গলবার (১১ জুন) ঢাকা শিক্ষাবোর্ডসহ সব শিক্ষা বোর্ড আলাদা আলাদাভাবে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে। এ বছর ঢাকা বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল ৭০ হাজার ১২৯ জন শিক্ষার্থী। তারা ১ লাখ ৭৯হাজার ১৪৮টি খাতা চ্যালেঞ্জ করেছিল।

এর আগে গত ১২ মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে নয়টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা