× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরীক্ষার নীতিমালা লঙ্ঘন, হাবিবুল্লাহ বাহার কলেজকে কারণ দর্শাও নোটিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ১২:৪৬ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ১৬:৪৯ পিএম

ঢাকা শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত

ঢাকা শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় নীতিমালা লঙ্ঘনের অভিযোগে হাবিবুল্লাহ বাহার কলেজকে কারণ দেখাতে বলেছে ঢাকা শিক্ষা বোর্ড।

সোমবার (১৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার এই বিজ্ঞপ্তি দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় কলেজ পরিদর্শনে যান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু ইউসুফ। সেখানে দেখা যায়, কেন্দ্রের কোনো কোনো কক্ষে ৪ ফুট বেঞ্চে ২ জন, কোনো কোনো কক্ষে ৬ ফুট বেঞ্চে ৩ জন পরীক্ষার্থীকে বসানো হয়েছে। এ ছাড়া অনেক কক্ষে পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন এবং দেখাদেখি করে উত্তর লিখছিলেন।

এসব বিষয়ে কারণ জানতে চাওয়া হয় বিজ্ঞপ্তিতে। নির্দেশনা মোতাবেক নতুন সিট প্ল্যান করে তা বোর্ডকে জানাতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজের বিরুদ্ধে কেন বিধিমোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত জবাব আগামী ৩ কর্মদিবসের মধ্যে বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা