× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনিসুল হককে হেয় করে প্রশ্নপত্রটি করেন ময়মনসিংহের শিক্ষক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ১৯:২৩ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:৫০ পিএম

সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।

সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রে সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হককে হেয় করে প্রশ্নপত্র তৈরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। 

ময়মনসিংহের মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. সাখাওয়াত হোসেন প্রশ্নপত্রটি তৈরি করেছেন। 

সোমবার (১৪ নভেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রশ্ন প্রণয়নকারী ও মডারেটরদের চিহ্নিত করা হয়েছে। তারা কেন এই বিতর্কত প্রশ্ন করেছেন তা জানতে এখন কারণ দর্শাতে বলা হবে। জবাব পেলে এবং আমাদের তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়কে সুপারিশ করব।’

তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বোর্ডের নিয়মানুযায়ী তারা আর বোর্ডের প্রশ্ন তৈরির সুযোগ পাবেন না। আর তারা যেহেতু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, তাই যাতে এমপিওভুক্ত হওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে আমরা মন্ত্রণালয়কে সুপারিশ করব। মন্ত্রণালয় বাকি ব্যবস্থা নেবে।’  

কারিগরি শিক্ষা বোর্ড জানায়, বিতর্কিত এই প্রশ্নপত্রটির পরিশোধন বোর্ডের সভাপতি হিসেবে তা মডারেশন করেন নাটোরের সিংড়া উপজেলার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পারভীন আক্তার। 

এ ছাড়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কারিগরি স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিউলী বেগম মডারেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ৬ নভেম্বর অনুষ্ঠিত কারিগরি বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। 

১০ নভেম্বর কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক খালেদ হোসেন ও উপপরীক্ষা নিয়ন্ত্রণ (ডিপ্লোমা) মোহাম্মদ শাহিন কাওসার সরকার।

বাংলার কীর্তনখোলা সেটের ক-বিভাগের গদ্য অংশের সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে লেখক আনিসুল হকের নাম উল্লেখ করে প্রশ্নে বলা হয়, ‘২১শে বইমেলায় তাড়াহুড়ো করে তিনি বই প্রকাশ করেন। পাঠকদের কাছে তার লেখা খাপছাড়া মনে হয়। ফলে পাঠকদের কাছে তিনি সমাদৃত হন না।’ 

এরপর প্রশ্ন করা হয়েছে, ‘(ক) ‘‘যশ’’ শব্দের অর্থ কী? (খ) ‘‘লেখা ভালো হইলে সুনাম আপনি আসিবে।’’ উক্তিটি ব্যাখ্যা কর। (গ) আনিসুল হক কোন কারণে ব্যর্থ, তা ‘‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’’ রচনার আলোকে ব্যাখ্যা কর। (ঘ) সাহিত্যের উন্নতিকল্পে ‘‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’’ রচনায় লেখকের পরামর্শ বিশ্লেষণ কর।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা