× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হয়ে গেল আইএসডির ‘ক্লাস অব ২০২৪’-এর গ্র্যাজুয়েশন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৪ ১৭:০৩ পিএম

আপডেট : ০২ জুন ২০২৪ ১৭:৪১ পিএম

র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আইএসডির ‘ক্লাস অব ২০২৪’-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আইএসডির ‘ক্লাস অব ২০২৪’-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) ‘ক্লাস অব ২০২৪’-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর ২০ জন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

অনুষ্ঠানে ভ্যালিডিক্টোরিয়ানের বক্তব্য রাখেন ডোমিনিকান রিপাবলিকের মার্সেল কারিনা লামারচে ভ্যালেনজুয়েলা। হংকং ব্যাপ্টিস্ট ইউনিভার্সিটিতে (এইচকেবিইউ) সোশ্যাল ওয়ার্কে উচ্চশিক্ষা গ্রহণ করবেন মার্সেল। এছাড়াও, গ্র্যাজুয়েট হওয়া শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, হংকং এসএআর ও স্পেনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার লেটার পেয়েছেন।

অনুষ্ঠানে আইএসডি’র ডিরেক্টর স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা মেধা, পরিশ্রম ও নিবেদনের মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ অর্জন করে নিয়েছেন। আইএসডি-তে তাদের শিক্ষা অভিজ্ঞতা আমাদের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্য অর্জনের ক্ষেত্রে এবং তাদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কুল হিসেবে আমাদের সফলতা ও সক্ষমতাকে সমৃদ্ধ করেছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ‘ক্লাস অব ২০২৪’-এর সাফল্য উদযাপন করেছি। পাশাপাশি, আমাদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বছরে তাদের আমরা আইএসডি’র এক হাজারেরও বেশি শিক্ষার্থীদের বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্কে স্বাগত জানাচ্ছি।’

ভ্যালেডিক্টোরিয়ান হিসেবে মার্সেল বলেন, ‘আগামী কয়েক বছর এইচকেবিইউতে আমার শিক্ষাজীবন নিয়ে আমি রোমাঞ্চিত। আমি সোশ্যাল ওয়ার্কে আমার মেজর করার সিদ্ধান্ত নিয়েছি; কারণ, আমি সবসময় আমার আশেপাশের মানুষদের পাশে থেকে সহায়তা করতে চেয়েছি- সেটা হোক মানসিক সঙ্কটে কিংবা সামাজিক বৈষম্যের ক্ষেত্রে। সমাজের কল্যাণে যারা কাজ করেন তারা সকলের উপকারে নিজেকে মনোনিনেবশ করেন। আমি মনে করি এটাই পরম সুন্দর। ভালো গ্রেড অর্জনে এবং আর্থিক সহায়তাসহ ভালো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ অর্জনে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আর এ কারণেই আমি আইএসডি’র ‘ক্লাস অব ২০২৪’-এর ভ্যালেডিক্টোরিয়ান হতে পেরেছি।’

গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের মাইলফলক উদযাপনে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সম্মানিত অতিথিবৃন্দ। আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীরা তাদের স্কুলজীবনকে আনুষ্ঠানিক বিদায় জানান এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা