× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশি শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ালেখার সুযোগ দিচ্ছে চীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৪ ১৯:৫৬ পিএম

আপডেট : ৩০ মে ২০২৪ ২০:৪১ পিএম

রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক্সপোতে চায়নার শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। প্রবা ফটো।

রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক্সপোতে চায়নার শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। প্রবা ফটো।

বিশ্বের সেরা একশটির মধ্যে চীনের ১০টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি কিছু শিক্ষার্থীকে বিনামূল্যে লেখাপড়ার সুযোগ দিচ্ছে চীন। বিল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার ও মালিশাএডুর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চাইনিজ এডুকেশন এক্সপো। 

রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক্সপোতে চায়নার শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এর আগে কলেজের শিক্ষার্থীরা একটি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া সেরা ১০ জন বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাবে তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে। সঙ্গে আবাসন সুবিধা থাকবে এবং প্রতি মাসে ৪০ হাজার টাকা উপবৃত্তি প্রদান করা হবে।

এর বাইরে বাংলাদেশের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের ভিত্তিতে ফ্রি  স্কলারশিপ দেওয়া হবে। এক্সপোতে ঢাকায় চায়না দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃত্তির ঘোষণা দেন মালিশাএডুর চেয়ারম্যান প্রকৌশলী কোরবান আলী ও ব্যবস্থাপনা পরিচালক ড. মারুফ মোল্লা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা