× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় চবিতে ২৩ জনকে শোকজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৪ ১৪:০১ পিএম

আপডেট : ২৯ মে ২০২৪ ১৫:২১ পিএম

ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় চবিতে ২৩ জনকে শোকজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৩ জনকে চিহ্নিত করে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।‌ গত ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়।

সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই শেষে মঙ্গলবার (২৮ মে)  ২৩ জনকে চিহ্নিত করে শোকজ করা হয়। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক ও সহকারী প্রক্টর এনামুল হক।

তদন্ত কমিটির আহ্বায়ক ও সহকারী প্রক্টর এনামুল হক বলেন , ‘এখানে দুটি ঘটনা ঘটেছে। প্রথমটি ল্যাবরেটরি স্কুলের সামনে দ্বিতীয়টি আব্দুর রব হলের সামনে। এ সময় কিছু শিক্ষার্থী আমাদের নিষেধাজ্ঞা অমান্য করে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিভিন্ন তথ্য-উপাত্ত ও ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার পর ২৩ জনকে শোকজ করেছি। তাদের হল ও ডিপার্টমেন্টে শোকজের নোটিস পাঠানো হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তারা কারণ ব্যাখ্যা করবে। পরে তাদের বিষয়ে ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ 

এর আগে গত ২১ মে দুপুর ২টার দিকে চবি শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও বিজয়ের মধ্যে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপকে পরস্পর দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়। এ ঘটনায় ওইদিনই সন্ধ্যায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে সহকারী প্রক্টর এনামুল হককে আহ্বায়ক করে সহকারী প্রক্টর মোহাম্মদ রিফাত রহমানকে সহকারী সচিব ও সহকারী প্রক্টর তানভীর হাসানকে সদস্য করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা