× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুচ্ছ ভর্তির আবেদনের সময় এক দিন বাড়ল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৪ ১৫:১১ পিএম

আপডেট : ২৮ মে ২০২৪ ১৫:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলতি বছরের ২০ মে শুরু হওয়া দেশের গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দ ক্রমসহ ভর্তি আবেদনের শেষ দিন ছিল আজ মঙ্গলবার। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা বিদ্যুৎ ও ইন্টারনেটসেবা থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে। এ অবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে আবেদনের সময় এক দিন বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় নিয়ে শিক্ষার্থীদের কথা চিন্তা করে আবেদনের সময় এক দিন বাড়ানো হয়েছে। এরই মধ্যে আমি অর্ডারও দিয়ে দিয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘আপাতত সময় একদিন বাড়ানো হলো। তবে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে সময় আরও বাড়ানো হবে। কোনো শিক্ষার্থী আবেদন করা থেকে বঞ্চিত হবে না। আমরা তো শিক্ষার্থীদের জন্যই।’ 

এর আগে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর এ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষা ২৭ এপ্রিল, বি ইউনিটের (মানবিক অনুষদ) পরীক্ষা ৩ মে ও সি ইউনিটের (বাণিজ্য অনুষদ) পরীক্ষা ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ৭২ ঘণ্টার মধ্যেই প্রতিটি ইউনিটের ফল প্রকাশ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা