× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিন্যাপ্স র‌্যাংকিংয়ে দেশ সেরা শাবিপ্রবি

সিলেট অফিস

প্রকাশ : ২৭ মে ২০২৪ ২০:৪৯ পিএম

আপডেট : ২৭ মে ২০২৪ ২২:২৯ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। ছবি : সংগৃহীত

জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে প্রকাশিত সিন্যাপ্স র‌্যাংকিংয়ে প্রথম স্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। যদিও গতবছর এ র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি। 

এ তালিকায় শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি সিন্যাপ্সের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। 

এ ব্যাপারে শাবিপ্রবির প্রক্টর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনাম কুড়াচ্ছে। মেধাবী শিক্ষার্থী গড়তে এবং বিভিন্ন প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করতে আমরা পরিবেশ ও সুযোগ সৃষ্টি করতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের এ সফলতা ধরে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা