× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোনা প্রহর

আলম মাহবুব

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৪:০৫ পিএম

ধানসিড়ি-কবিতা

ধানসিড়ি-কবিতা

মেঘের আহ্লাদে পুড়ছে নোনা প্রহর

যন্ত্রণাবিদ্ধ নদী কাতরায়

আকাঙ্ক্ষার জলদাহে নিঃসঙ্গতার ছোঁয়া।


জ্যোৎস্নার কোনো সলিড রঙ নেই

রাত্রিও উদাস- কলরবে ফাটছে বেলুন

সন্ধ্যার নির্জনতায় হরিৎ বনে লুকিয়ে থাকে মায়ামৃগ।


আলোমাখা ভোরে সন্তাপে সন্ত্রস্ত স্বপ্নগুলি

পাখিবন্দি খাঁচার মানচিত্রে

মৃত্তিকাসংলগ্ন মুগ্ধতায় আর উল্লাস নেই

প্রাণহীন গানে তবু তীব্র বাজছে লাল দহনের দীর্ঘশ্বাস।


পথের দূরত্বে পা ক্লান্ত ভীষণ

বেলকনিতে ঝিমোয় গল্প- অলস দুপুরের 

হাত ধরে লটকে থাকা টবে ম্রিয়মাণ ফুলের ঝাড়


কেউ কি ডেকে নেবে অন্ধকারের বাদুড় সময় থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা