আজাদুর রহমান
প্রকাশ : ০৪ মে ২০২৪ ১৬:১৯ পিএম
তারপর ভীষণ মন খারাপ হয়,
বকুলতলায় শিস দিয়ে যায় বৃষ্টি,
মথ খুলে একটা প্রজাপতি
নীল হতে হতে উড়ে যায়।
বন্ধুরা কেউ বেঁচে নেই,
যাদের পাচ্ছি
তারা অনেকেই সংসারী,
মুমূর্ষু, মৃত্যুপথযাত্রী।
তারপর ভীষণ মন খারাপ হয়,
একটা পাখির ছানা
বড় হতে হতে হলুদ
উড়ে যায়।
আমি আত্মজীবনী ফেলে
কোথাও সরে যেতে পারি না