× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুনয় ও অভিমান

শামীম আজাদ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৫:৩৭ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১৫:৪৭ পিএম

অনুনয় ও অভিমান

হলই না হয় ভিড়, হাতখানা তো ধরো,

কি ফুল দেবে?

এই ফাগুনের একমুঠো তা

বেলী কিংবা বকুল হলেই হবে।

 

তুমি, পামুক পড়তে দিও, দেশ দেখতে নিও

হলের হলুদ অন্ধকারে হাতখানা রাখিও

সন্ধ্যা বেলা ঋতুর রাগে মুগ্ধ হয়ে

শাড়ির পাড়ে নখ জড়ালে একটু ফিসফিসিও।

 

প্লিজ, বলো না কঠিন কালো কথা

বন শজারু খোঁচা খোঁচা করুণতম যাতা।

আর করো না বদ্ধ ঘ্রাণের রিপিট 

তবে কিন্তু তুলে নেবো আমার ডিপোসিট।

 

সবার আগে তুলে নেবো প্রগাঢ় চুম্বন

হাতটা টেনে নেবো, আমি নেবো যে গুঞ্জন

কিনবো না আর গ্যারি জে আর হিমসাগরের আম

খুঁজে দেবো না মোজা,

হারিয়ে যাওয়া বেল্ট আর নীল চশমার খাম।

আনবোনা তো কিনে অমর্ত্য আর অর্থনীতির

নব্য কোন বয়ান,

ফিরবে ফাগুন কেঁদে কেঁদে

বাজবো না আর গান,

লিখবো না আর কবিতা কোন কারেন্ট যাওয়া রাতে

আর খাবো না এক কাপ চা কক্ষনো একসাথে।।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা