× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুঁজতে খুঁজতে

নাসির আহমেদ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৫:৩৪ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১৫:৪৭ পিএম

খুঁজতে খুঁজতে

এখানে ছিল, এই এখানেই সর্বত্র, আজ কোথাও পাচ্ছি না আর!

তন্ন তন্ন খুঁজছি ঘরে-বাইরে এবং স্মৃতির সকল প্রান্ত ছুঁয়ে।

হারিয়ে গেছে বর্ণনাতীত সুন্দর সেই স্বপ্নপ্রতিম শৌর্য আমার;

শৌর্য না কি বলা সঠিক লক্ষ প্রাণের মূল্যে পাওয়া সর্বজনীন স্বপ্নখানা!

 

হারিয়ে গেল গৌরবময় স্মৃতি এবং সত্তা যদি এমন করে

তাহলে আর কেমন করে পাড়ি দেবো সুদীর্ঘ পথ!

অচেনা সব লালপিঁপড়ের আনাগোনায় আতঙ্কিত

ভাবছি কোনো ঝড়ের আভাস নয়তো হঠাৎ! পিঁপড়ে কেন ঘরবাড়িতে?

 

ঘরের শত্রু বিভীষণের কাণ্ডে যদি লঙ্কা পুড়ে ছারখারীর হয়

এবং বীরবাহুর মতো শক্তিশালী ইন্দ্রপতন! তাহলে যে চারদিকে

আজ ফিসফাঁস কী ভয়াবহ ইঙ্গিতময়? আসছে কারা,

যাচ্ছে কারা কেউ জানে না, খুজছে সবাই, খুঁজছি শুধু!

 

দিনরাত্রি খুঁজে খুঁজে ক্লান্ত ভীষণ। এই অবেলায়

বন্দী ঘেরাটোপের ভেতর আটকা আহা আশার প্রতীক!

কেমন করে জানাই তাকে ঘরে তোমার খুব নিকটে

মিত্রবেশে শত্রু বসা! কাণ্ড যারা ঘটায় তারা চিরকাল এভাবেই পাশে।

 

লুকিয়ে গেছে অন্ধকারের কোন অতলে আশার আলো!

খুঁজছি এবং খুঁজেই যাবো, নিকষ কালো যতই

জমাট বাঁধুক সোনার বাংলা জুড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা