× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউটিউব কনটেন্ট

টোকন ঠাকুর

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৫:২৯ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১৫:৪৮ পিএম

ইউটিউব কনটেন্ট

হাততালি কী করে হয়?

হাততালি কী করে হতে পারে?

 

বাড়িতে মা মৃত্যুশয্যায়।

মার মুখে বিড়বিড়ানি কবিতা ফুটছে-

   বাবা তুই কনে রে? আমারে

   হাসপাতালে নিয়ে চল...

সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, ইউটিউবার-পুত্র

একটি কনটেন্ট বানাচ্ছে

ইউটিউব তাকে টাকা দেবে

 

ট্র্যাজেডি বলছে, হাততালি দে

মর্মান্তিক বলছে, মুগ্ধ হ

 

আপনি হাততালি দেবেন

আমরা হাততালি দেব

 

বংশী হাওয়ায় সুর, চিরদিন তোমার আকাশ

         তোমার বাতাস

মাটিতে, মায়ের কবরে জন্মাবে ঘাস;

 

ছোটবোন বলল, এই নিয়ে তুই কবিতা লিখতে চাস?

 

তাই শুনে যদি হাততালি হয়

নিশ্চিত, আমার কবিতা হয় না

 

হয় না কবিতায় হাততালি হয় কী করে?

সন্ধ্যায়, বসে আছি নদীকূলে, বটের শিকড়ে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা