অলোক আচার্য
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৬ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১৭:৫৬ পিএম
পেছনে সরে গেছি অনেক
দূরে দাঁড়িয়ে পামগাছ একটা নিষ্প্রাণ
মুখ
তাকিয়ে থাকি প্রবল আর্কষণে-
এভাবে ক্ষয়ে যাই পড়ন্ত বিকেলের মতো
ঝরা বকুল, নক্ষত্র অথবা অশ্রুর মতো
এক অদৃশ্য হাত নিমেষেই খুবলে নেয় আমার
আয়ু।
এখন পেছনে শুধু আমার ছায়া তার পেছনে
দাঁড়িয়ে
জীবনের আবশ্যিক মৃত্যু।