সুবাইতা প্রিয়তি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪০ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১৬:৫৬ পিএম
আমি ব্যাপারটা
ধরেই ফেলতাম,
আশু বিপদে
রক্ষা,
যদি না মাদুল
পেকে রাখতে
বালিশ তলে, পানি
পড়ে রাখো,
ডটে সৌভাগ্য
ফেরে যদি দিনকাল
খাণ্ডবদাহনে
পোড়াও।
এই-ই তো সুরুজ
শিক্ষা দেয় আমাদের।
প্রায় আচ্ছন্ন
হওয়ার-
রহস্যটা উদ্ধার
করে ফেলেছিলাম,
প্রায় স্বপ্নের
শেষঅব্দি দেখে
ফেলতাম যদি
না কক্ষপথ বিচ্যুতির
ঝুঁকি থাকতো।
আমি জেনেই গিয়েছিলাম
প্রায় জীবনের
ভবিতব্য।