মোহাম্মদ রফিক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৮ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১৩:৩৮ পিএম
হিমশীতলাভ অশ্রুত আহ্বান,
না সাজাল এমন জনম, নয় তিরোধান,
হাড়মাস পিঞ্জিরার গহিন গহ্বরে
শিস দেয় বহুবার বার, সে কে :
কত যুগ উপভোগ করি, পরস্পরে
অতিক্রান্ত কাল কালের অধিক
শুঁশুনিয়া পেরিয়ে মরণ অতঃপর
পরাজিত, মধুমিলনের গান গাই;
যদি বা হয় বা কেউ কাউকেই না হে
দেখিনি চিনিনি একজন্ম পাড়ি ধরে
অন্যপারা স্মরণ বা বিস্মরণ কার দায়;
মৃত শুশুকের জাগরণ অনন্ত আপার;
আজ, ওই দূর গাঁওপারে ডোবে চাঁদ
সৌরইঙ্গ ভর করে আকাশ ভাসিয়ে
নীলাম্বরি পর্বতগুহায় হিমাচলে;
সে আমার অঙ্গীকার তোমারই সাধনা
তাই গো তাই না কে ডাকে কে পুনর্বার!