সাইফুল্লাহ মাহমুদ দুলাল
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৫ পিএম
গোপন তুমি।
(গোপন কথা) তোমায় বলি।
তোমার-আমার
একান্ত সেই গোপনগুলো
দুই কাঁধের
দুই ফেরেশতা জানে না তা!
পানিজলের হারাম-হালাল
বুঝি না তো অক্ষরবৃত্ত।
স্বরমাত্রিক
সম্পর্কেও কি হালাল এবং হারাম আছে?
হালাল-হারাম
গোপন করে
আমি একদিন
উথালপাথাল
ফাঁকি দিয়ে
চটপটি আর ফুচকা
খাব, দুই বিকেলে।
এক বিকেলে
কড়া ঝালে ভিজবে দু’চোখ, কাঁদব আমি
তখন তুমি টিস্যু
দিয়ে আলতু করে মুছে দেবে
কান্না আমার।