× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্ম জন্মান্তর

আয়শা ঝর্ণা

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৪ পিএম

জন্ম জন্মান্তর

রোদ পড়ে আসে গ্রিলের ভেতরে

যতটুকু এই বারান্দায় আলো এসে পড়ে

ততটুকুই আমার, এই মুহূর্তটা,

বাবা যাপন করত

তার কাছে অতীতের মূল্য ছিল কম,

যেমনটা অচল আধুলি!

 

নাকি আমিই এমন ভাবছি কে জানে,

বাবা নিজেকে আড়াল করতেন,

আমাদের কাছ থেকে অথবা লুকিয়ে

রেখে দিয়ে নিজেই তা রোমন্থন করতেন!

 

খুব কম কথা বলতেন বাবা, আমি

ঠিক তার উল্টো, কত কী যে

জানতে চেয়েছিলাম, সেই ছোটবেলা

ট্রেন ছুটছে আমিও ছুটছি, বাবা এটা

বলো ওটা বলো, পরে বলে উঠতেন

থামো তো বকে না এত!

 

বাবা সাইকেলে নিয়ে চড়িয়েছে

পা আটকে রক্ত, বাবা দে ছুট

ডাক্তারের কাছে, হোন্ডার পেছনে

শুধু নড়ছি নামিয়ে বলে যাও হেঁটে।

বাবার অতীত ছিল দাদিমা, আমার।

 

সেখানে বাবার ছিল ছোট্ট

স্বপ্নময় ছোটবেলা, বাবা খোকা।

দাদিমা এলে ঢাকায়, বাবার মন

কেমন নরম হয়ে উঠত, বলত

মা, এবার যাস না।

 

দাদিমা যাওয়ার পর

বাবা চুপ হয়ে গিয়েছিল, তার ছেলেবেলা

শেষ হয়ে গিয়েছিল, এত কষ্ট

বাবা একা একাই সামলেছেন।

 

আমার বাবার পৃথিবীটা ছিল

তার একার আমরা তার আশেপাশে

ঘুরঘুর করে সেই মায়ের কাছে,

মা আমার বাবাকে সামলে

আমাদের সামলাতে সামলাতে নিজে

খেই হারাতেন, আমার একটা পৃথিবী

হয়ে গিয়েছিল বাবার মতোই

একা থাকার পৃথিবী!

 

বাবার পৃথিবী, আমার পৃথিবী এক নয়

হয়তো কোথাও রক্তমাংসে বাবা

বসত করেন আমাদের মাঝে।

 

এক আকাশ স্তব্ধতা নিয়ে জেগে থাকি,

বাবা আসে হয়তো ফিঙের বেশে পাখি

হয়ে পাখিদের সাথে, রোদে শীত ভোরে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা