আলফ্রেড খোকন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫০ পিএম
উৎসর্গ : আশামণি
রিকিয়াসন
অন্তত এক কাপ
চা না খেয়ে যেতেই পারবেন না
আমার মেয়েটি
দারুণ চা করে
ওর সংগ্রহে
আছে টি-মোমেন্টের কবিতা
আপনি কবি,
ভাবতেই পারবেন না
পৃষ্ঠার পর
পৃষ্ঠায় সাজানো নানারকম চায়ের পাতা
চা কিন্তু
কবিতারই উত্তরসূরি
ওই যে দুটি
পাতা একটি কুঁড়ি
গ্রিন, ব্ল্যাক,
গোল্ডেন, ইয়েলো, কিংবা সিলভার কলার
ওর নাম ক্যামেলিয়া
থিনেনসিস-
এত ভালো চা
করে
আদর করে ওকে
ডাকি থিয়া
নিশ্চয়ই জানেন
গ্রিক দেবীর নামানুসারে...
-অ্যাম আই
রাইট?
মনে করে দেখুন
তো শেষবার
ফিউশনটি উপভোগ
করেছিলেন কবে?
ওটাও আমাদের
আরেকটা কারবার।
একটা অদ্ভুত
ব্যাপার লক্ষ করেছেন?
পৃথিবীতে পানির
পরই চায়ের অবস্থান
কোথায় নেই
চা!
পথসভা থেকে
জনসভা এবং আপনাদের আড্ডায়,
চা ছাড়া কীভাবে
লিখবেন সেগুনবাগিচার নাটক
এফডিসির সিনেমা,
টেলিভিশনের গান
আর ওই দৈনিকে
ছাপা নিয়মিত ফাঁপা কবিতা!
-চা শ্রমিকরা
গন্ডগোল কেন করে?
-এটা এ দেশের
রূপ, করতে হয়।
-আপনারা চায়ের
দাম কেন বাড়ান?
শ্রমিকের মজুরি
কেন বাড়ে না?
-এই অঙ্ক আপনি
বুঝবেন না,
আপনি চা পান
করেন, শ্রমিক হতে যেয়েন না
-তাহলে যারা
এত দামি চা ফলায়,
ওরা কি চা
খায়?
-ওরা তো চা
খায় না, ভাত খেতে চায়
-আরে ভাই,
ভাত খেতে পাইলে
ভর্তাও খেতে
চাইবে,
আপনি গরম চায়ের
উষ্ণতা পান করুন
চুমুকে চুমুকে
জিবের লালায়
টেনে নিন ওয়াইন কালারের
এক কাপ ফিকে
চা!
পৃথিবী এসে
চুমু খাবে আপনাকে
এখন যেটা খাচ্ছেন
এটাও এই বাগানে ফলে
আপনি লিখবেন
চায়ের মহিমা নিয়ে
ভরে উঠবে আপনার
কবিতা চায়ের জলে
আপনি লেখক,
চা আপনার লাগেই
কাল পাঠিয়ে
দেব, লিখতে আর পান করতে
করতে দেখবেন
চা কত ব্যঞ্জনাময়!
আপনি ভাবতেও
পারবেন না
কালকে যে মেয়েটিকে
চা খাওয়ালেন
সেও পরের দিন
চলে আসবে চায়ের উষ্ণ কাপে
তুফান তুলবে-
এসবই হয় চায়ের প্রতাপে!
গন্ডগোল? এতে
চায়ের দাম বাড়বে
যারা শ্রমিকের
পক্ষ নিয়ে গান করছে
তাদের নাম
বাড়বে, মান বাড়বে...
আপনি চা উপভোগ
করুন, এবং অবশ্যই মনে রাখবেন-
আমাদের তিন
ধরনের চা গাছ রয়েছে
শ্রীমঙ্গলের
টিলা থ্রিতে
সেখানে বাতাসেরা
গাছদের সঙ্গে গন্ডগোল করছে,
আপনি লেখক,
চায়ের সৌন্দর্য নিয়ে লিখবেন
লিখবেন নির্দোষ
বাতাসের গান
আপনাকে চা
পাঠাচ্ছি ফ্রিতে
-চা বাগানের
বাংলোতে বসে
আমি এখন পান
করছি পৃথিবীর সেরা চা
আহা!
-বাতাস কেন
গন্ডগোল করে, ওরা কেন মজুরি চায়?
এ মুহূর্তে
আমি আর কিছুই মনে করতে পারছি না!