× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলহত্যা

মারুফুল ইসলাম

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪২ পিএম

জেলহত্যা

পঁচাত্তরের সেই ৩রা নভেম্বরে শীত আসি আসি করছিল বাংলার আবহাওয়ায়

ভোরের আকাশ ধূসর হয়ে আসছিল

রোদের গন্ধে মেশার প্রস্তুতি নিচ্ছিল খেজুর রসের ঘ্রাণ

কিন্তু আপনারা তো শৈত্যপ্রবাহের দৌরাত্ম্য এবং গ্রীষ্মের দাবদাহ

জয় করেই এসেছেন সেই একাত্তরে

আর জেলখানা

সেও নতুন কিছু নয় আপনাদের কাছে

 

কিন্তু আপনাদের হৃদয় আপনাদের অন্তর

আপনাদের জীবন ছিল বিদীর্ণ ১৫ই আগস্ট থেকেই

আপনারা ভাবছিলেন সেই সোনালি মানুষের হত্যাকাণ্ডের কথা

আপনারা ভাবছিলেন বিশ্বাসঘাতকতার কথা

আপনারা ভাবছিলেন বাংলাদেশের ভবিষ্যতের কথা

 

আপনাদের মনে পড়ছিল পার হয়ে আসা একটানা বাদলধারার কথা

আপনাদের মনে পড়ছিল পার হয়ে আসা মেটেপথের কথা

আপনাদের মনে পড়ছিল পার হয়ে আসা শর্ষেক্ষেতের কথা

আপনাদের মনে পড়ছিল মানুষের সঙ্গে মানুষকে সংগঠিত করার কথা

আপনাদের মনে পড়ছিল মুক্তিযুদ্ধ আর বিজয়ের কথা

 

না, জেলখানা আপনাদের জীবনের নিরাপত্তা দেয়নি

সরকার আপনাদের প্রাণরক্ষা করেনি

রাষ্ট্র আপনাদের বেঁচে থাকার সাংবিধানিক

অধিকার সংরক্ষণ করেনি

 

কিন্তু আপনারা প্রজ্ঞাবান

আপনারা জানতেন

যা হওয়ার নয় তাও কখনো কখনো হয়

তবে পরিণতি শুভর জয় আর অশুভের পরাজয়

আপনারা নিবেদিতপ্রাণ

আপনারা জানতেন

আদর্শিক অঙ্গীকারের চাইতে বড়ো কোনো বন্ধন নেই

আপনারা অমৃতের সন্তান

আপনারা জানতেন

মানবিক ভালোবাসা অমর

আর আত্মা নিত্য শাশ্বত ন হন্যতে

 

তাই এই পরিবর্তিত বাস্তবতায়

পশ্চিম আকাশের রক্তিমাভা অনুভবে মেখে

আমরা আমাদের রক্তরঞ্জিত বর্ণে বর্ণে আজও লিখি

আপনাদের আলোকোজ্জ্বল নাম

সৈয়দ নজরুল ইসলাম

তাজউদ্দীন আহমদ

মুহাম্মদ মনসুর আলী

আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান

 

আহা আমরা যারা বেঁচে আছি

আমাদের থেকেও কত বেশি জীবিত আপনারা

কত বেশি উজ্জীবিত

কী অনুপম অম্লান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা