নির্মলেন্দু গুণ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১৭:৩৪ পিএম
তরুণ কবির
রক্ত লাফ দিয়ে ওঠে বুকে।
দোলা লাগে
অভ্যন্তরে অশোকে, কিংশুকে।
মনে-মনে ভালোবেসে
ফেলি।
পরিণতি পরে
দেখা যাবে।
ভাবি, আপাতত
সত্য জয়ী হোক...
প্লাবনে সম্মত
নদী তার বুক খুলে দেয়।
আরও যা-যা
দিয়েছেন নারীকে ঈশ্বর।
স্খলিত বীর্য-রাশি,
নদীজলে যায় ভাসি।
রক্তের ভিতরে
তবু এক ভয় কাজ করে।
আমরা একই ভয়ে
কাঁপি দু’জনায়।