মিসির হাছনাইন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১০:৩৬ এএম
হেমন্তের শীতল ঘুঘুডাকা ভোরে
ঠোঁট বাঁকা নরম নাকডাকা রোদ
জানালার হিম কাঁথায় মুড়িয়ে ঘুম
ঝিলিমিলি স্বপ্নের গালে মিটমিট হাসি
সাদা রঙের সাদাসিধা বাঁকা কোমর
সে রাস্তাটা ঘুরে গেলে পায়ে পায়ে শিমুল
কুড়িয়ে নেয়া ফুলে গাঁথি মালার গান
সে গানটা অন্ধকার চুলের বেণী সাবধান
আলতো করে ধরতে গিয়ে হারিয়েছি হাত
চেনা পাপে নষ্ট হলো আরও একটি রাত
জীবন আমি গুনতে গিয়ে মৃত্যু গুনি সাত
নগরের হাসি পাগল পাগল এলোচুলে রাত