পলিয়ার ওয়াহিদ
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১০:৩০ এএম
ধান চাষ করা লস
তার চেয়ে লাভ চাল কিনে খাওয়া
এ কথা আব্বাকে বলি আমি
আমার নিরিখে তিনি বললেন—
তোমরা শিক্ষিত— অঙ্কে পাকা!
লাভ-লসের হিসাব
সহজে কষতে পারো তাই
আমি তো কৃষক; ফসলপ্রেমিক মন
প্রেমিকা গাভিন ধান ছাড়া
দেহের গোলা কি দিয়ে ভরব বাজান!