জিয়াবুল ইবন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১০:২৮ এএম
হেমন্তকে দেখতে মন চাইল
হেমন্ত গ্রামে নেই
জিমখানায় বস্তিতে থাকে
এক সকালে গেলাম সেখানে
তখন সাড়ে সাতটা হবে
একটি খুপরিঘর থেকে
রুক্ষ চেহারার দুজন মানুষ
বেরিয়ে গেল টিফিন ক্যারিয়ার হাতে
ওরা ঘরটিকে তালা মেরে রেখে গেল
আমি আর ভেতরটা খুঁজতে পারলাম না
ততক্ষণে শীতের পিঠা নেমে গেছে
একটি ভাপা পিঠা হাতে নিয়ে
জিজ্ঞেস করি: খালা, হেমন্তকে চেনেন?
এখানেই তো থাকে
আমার বন্ধু হয়
খালার কাছে তখন শীত পড়াটাই গুরুত্বপূর্ণ
হেমন্ত নিয়ে কোনো মাথাব্যথা নেই