× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবার অরণ্যে

ওমর কায়সার

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৭ পিএম

আবার অরণ্যে

আমরা আবার যাব

পাতার আড়ালে হারিয়ে যাওয়া 

পাহাড়ের নাম খুঁজে নিতে।


আবার শুনব গান

শরতের বাতাসে বাতাসে 

পাতা-ঝরা ধ্বনির ভেতর। 


মেঘবন্দী কংলাকের ঢালু থেকে নেমে

ছায়া-অন্ধকারে অগন্তব্যে হেঁটে যাব

সংগোপন শঙ্কিত নদীটির দিকে। 

জেনে নেব তার কাছে 

কোনো বাঘিনীর তৃষ্ণা জমা আছে কি না।


অশীতিপর অশ্বিনী ত্রিপুরার স্মৃতির ভেতর 

গর্জনে গর্জনে 

এখনো কেন যে বনভূমি কেঁপে কেঁপে ওঠে?

রহস্যভেদে কয়েকজন কবি ও গোয়েন্দা

তৎপর হয়ে উঠব গাঢ় কুয়াশায়।


মর্মরের মর্মকথা বুঝে নেব

প্রতিটি পাতার দুঃখ সরিয়ে সরিয়ে

পাগমার্ক খোঁজার সময়

অকস্মাৎ রক্তচিহ্ন আর পদচ্ছাপ দেখে

পর্বতশ্রেণির মতো বোবা আর 

আতঙ্কিত হব না আবার।


আবার শুনব সেই প্রতিশ্রুত কথা

পর্ণমোচি গাছটির ডালে বসা 

বুদ্ধিহীন দোয়েলের শিসে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা