× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৃশ্যমান জ‌লের নেশা

সু‌হিতা সুলতানা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৫ পিএম

দৃশ্যমান জ‌লের নেশা

এই শরৎ দিনে কে কাকে মনে রাখে? জীবন আশ্চর্য এক

বনভূমি। কে কখন হারিয়ে যাবে কে জানে? তোমার জন্য

এই নদী, হ্রদের জল, বনভূমি, উদাসীন হাওয়া, পাল তোলা

নৌকা কি অদৃষ্ট তোমার আহ্লাদে মেলে দিয়েছ ডানা!

এমন রৌদ্র দিনে কাশফুলের লিরিক হাওয়া জেঁকে বসেছে

মর্মতলে! আপাতত মানুষ ছাড়া অন্য কোনো বেদনা নেই।

সীমাহীন স্তব্ধতার ভেতরে অমরত্বের কোনো মানে নেই।

খরস্রোতা নদীর ওপর নুয়ে পড়েছে নীল আকাশ, নিখুঁত

জ‌লের উষ্ণতা, মধ্যদুপুরে আমারও ইচ্ছে করে বনভূমি

তোমার কাছে যেতে; তোমার অক্লান্ত মৌন নীল জলে শুয়ে

আছে ঝিনুক অন্ধকার, রাতের চিত্রশালা শেখায় মগ্ন হতে

অবসন্ন হতে! অচেনা সকল দৃশ্য নুয়ে পড়েছে দিগন্তের

ভেতরে। তোমাকে নিয়ে গে‌ছে রাতের শেষ ট্রাম আর

দৃশ্যমান জলের নেশা। শরৎ হাওয়ায় অভিমানী মে‌ঘ স্তব্ধ

হ‌তে হ‌তে অচেনা নেশার মতো দগ্ধ হ‌তে থা‌কে! এখন

জীবন মা‌নেই রক্তাক্ত কোলাহল, ষাঁড়ের দঙ্গল আর

চো‌খের ওপর ঝুঁকে থাকা বাঙা‌লির বিষণ্ন মহাকাল!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা