জফির সেতু
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৭ পিএম
আমি গেরস্থ, এই ভাদ্রের ভেজা মাটিতে বুনেছি ধানের বীজ
ভাতের সাদা দানায় দেখি আমার জীবন হাসছে
দুধ আর পরমান্ন খেয়ে তুমি আজ কোথায় চলে গেছ!
মাটি আমার সহজ দর্শন মা মাটিতেই হল করেছি চাষ; গমের বীজ
নদীর পানিতে কান পেতে শুনেছি মাটির ক্ষুধার গল্প, উপমাহীন
আমার নাভিমূলে কিছু বিষাদবীজ ছিটিয়ে গেছ; আমি মলিন চাষা
নদীর তলার এঁটেল মাটি এনে তোমার প্রতিমা বানাই : তুমি আসছ!