× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুল

সাঈদ বারী

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৪:০৬ পিএম

নজরুল

আকাশের বুক চিরে উঠে আসা বজ্রের মতো, 

আশাহীন ভোরে তুমি ছিলে অগ্নির আলোকমালা।


তোমার কণ্ঠে যখন গান ঝরে, লাঙলের শব্দ হয়ে ওঠে দুর্বার পদযাত্রা,

অসহায় বুকের হাহাকার ফিরে পায় স্বাধীনতার নাম।

 

আজও আমি শুনিÑ রাতের নিস্তব্ধতায় ভেসে আসে তোমার সুর, 

যেন ভালোবাসা আর বিদ্রোহ একই নক্ষত্রের জোড়া আলো।

 

তুমি কবিতা নও শুধু, 

তুমি প্রেমিকের ব্যথা, 

যোদ্ধার স্বপ্ন, 

অপমানিত মানুষের চোখের দীপ্তি।


তুমি আছোÑ

যতদিন বাংলার আকাশে

মানুষ গেয়ে যাবে

অনন্ত মুক্তির গান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা