× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই যেন ক্ষোভের বারুদ

মনসুর আজিজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ১৬:২৪ পিএম

জুলাই যেন ক্ষোভের বারুদ

রক্তনদী সাঁতরে যখন পেলাম মুক্ত তীর

বিপ্লবীরা পায় না খুঁজে নেতা কিংবা পীর

সবাই যখন ধরত স্লোগান রক্তমাখা পথে

মানুষরূপী একটা শকুন থাকত বসে রথে।


লাশের নেশায় বুঁদ ছিল সে যেন নরখাদক

বৃদ্ধ যুবক মারলে শিশু আনন্দিত ঘাতক

বরফগলা উত্তাপে তাই ক্ষুব্ধ জনগণ

করল শুরু মরণপণে গণআন্দোলন


রাহুমুক্ত এদেশ হবে সবার মনের আশা

দেশের মানুষ এককাতারে যায় কেটে হতাশা

তপ্ত বুকের রক্ত ঢেলে রক্তজবা ফোটে

ছত্রিশে জুলাই স্বাধীন নতুন সূর্য ওঠে।


জুলাই যেন ক্ষোভের বারুদ শাসক দিশাহীন

জালিম পালায় নিরুদ্দেশে হয়ে স্বপ্নহীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা