মাহী ফ্লোরা
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ১৬:২১ পিএম
এইসব সন্ধ্যার হাওয়া মৌমাছির মতো ঢুকে আমাকে কামড়ায়। মাথার ভেতর বিষের ভেতর কেবলই মনে হয় ভুলে গেছি। ভুলে যাই কিছু ছেঁড়া টিস্যু পড়েছিল ফুলের মতো আমাদের টেবিলে, দু-একবার খাবারের বদলে আমাদের নাকে এসে পড়ছিল বাসি ফুলের ঘ্রাণ! এই সন্ধ্যায় একটি নিঃসঙ্গ চিলের মতো সেসব ঘ্রাণ কোথা থেকে এত নিষ্ঠার সাথে ঘরে ঢুকছে। যেন ওরা পেয়েছে মগজের সাথে কোনো অরণ্য স্মৃতিকে!