জুয়েইরিযাহ মউ
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ১৪:১৭ পিএম
প্রেমে না পড়েও
গ্যালিয়ামের মতো
গলে যায় যে
খাঁজের ভেতর,
তার আমি আগন্তুক
এ শহরে।
এ শহর
গিলে খায় জল
আদিম
অর্গাজম
যা কিছু সঞ্চিত
আমার ভেতর।
প্রেমহীন চুমুর
মতোন
জেগে থাকা
ইথারের স্বর।
এ শহর
গিলে খায়
ছল,
মিথ্যার
মতোন সত্য
ড্রাগন ফল।