রহমান মুজিব
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ১৩:৫৯ পিএম
ক্ষয়ে ক্ষয়ে নিভে যায় চিত্রা হরিণ চোখ
ধানের টেরাকোটা সাবাড়
করে সময়ের রাশপুটিন
শুধু ইতিহাসের গ্রাম-বিবর্ণ
চিত্রকর্মে রেখে যায়
সন্ধ্যার নীরব সংকলন
এই যে রংধনুর পাহাড়
সেখান হতে অনুক্ষণ
সূর্যের বদলে কেন উঠে
ম্যালামাইন থালা
কেন আরক্ত কৃষ্ণচূড়া
এক দিন শিশিরের চাকায়
চলে যায় ভোরের ট্রেনে
যাদের অশ্রুতে ভিজে
গেল তামাম অন্ধকার
তারা জানেÑ প্রতিটি
ভোর প্রেমের মতোই সুন্দর
জীবন প্রেমের মতো বহমান
নদী...