অনুবাদ ও ভূমিকা : মৃত্যুঞ্জয় রায়
প্রকাশ : ২১ জুন ২০২৫ ১৩:১৭ পিএম
রিলা কির্ক নরসলুন্ড ছিলেন আমার এক ডেনিশ সহকর্মী। প্রায় ছয় বছর দুজনে একসঙ্গে একই প্রকল্পে কাজ করেছি। বর্তমানে তিনি ডেনমার্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত। তাঁর মধ্যেও আমি কাব্যিক প্রতিভা দেখেছি। কি আশ্চর্য! অবসরে কবিতা লিখতেন তিনি। কবিতা লিখতেন বাংলাদেশের প্রকৃতি ও মানুষকে নিয়ে।
রিলা কির্ক নরসলুন্ড
এই হলো সেই
ভূমি
এই হলো সেই ভূমি যা কোটি মানুষের আহার জোগায়
এই হলো সেই
ভূমি যেখানে ফসল বোনা ও কাটা হয়
ছায়াময় পুকুরে
যেখানে বেড়ে ওঠে মাছেরা
এবং সেখানে
তারা পালক এলিয়ে শান্তিতে ঘুমায়।
সরিষা ফুলেরা
এখন শুষ্ক বিবর্ণ
এরপরই সেসব
জমিতে রোপিত হবে ধান্য
ধানের চারাগুলো
তুলে বাঁধা হবে আঁটি
এভাবেই তিন
মৌসুমে ফলবে ধান পরিপাটি।
প্রবাহমান
নদীর ধারা
এখানে সিক্ত
করে ভূমি
তাতেই ধানক্ষেতে
নামে উচ্ছ্বাসের ফোয়ারা
মাথা দুলিয়ে
সবুজ ধান বলে, নদী, তোমারে প্রণমি।
কৃষকের পেশী
জানে কতটা শ্রম দিতে হয়
কৃষকের হাত
জানে মাটিকে কতটা ভালবাসতে হয়
এই হলো সেই
ভূমি যেখানে নিরন্তর শ্রম দিতে হয়
মাটিকে ভালোবাসতে
হয়
এই হলো সেই
কৃষক-কিষাণী যারা তা দিতে জানে।
শস্য ভরা
গাড়ি টানে পুরনো ইঞ্জিন
কলের লাঙ্গল
আর সেচের কল
বাড়ির পাশে
ধান মাড়াই চলে রাতদিন
যেখানে গোছা
ধরে বাঁশঝাড় করে ছলছল।
এই হলো সেসব
পুকুর যেখানে মাছেরা বেঁচে থাকে
জল কেটে
হাঁসেরা সাঁতার কাটে জলের বুকে
গৃহিণীরা
কাপড় ধোয় থালাবাসন ধোয়া স্নান করে
এই হলো সেইভূমি
যেখানে শিশুরা স্বপ্নের ঘোরে
খেলা করে
ও খালি পায়ে হাঁটে মর্ত্যলোকে।
যখন এই ভূমিতে
নামে বর্ষার ধারা
সেসব ভূমিতে
জাগে প্লাবনের স্বাদ
কিন্তু তাতেই
সেসব ভূমি হয় উর্বরা
নিয়ে আসে
কৃষকের জন্য ঈশ্বরের আশীর্বাদ।
আবার কথা
বলছে গাছ
আমার সাথে
কথা বলো, আমার সাথে কথা বলো গাছ,
যা দেখছো
তা বলো;
আঙিনায় চলছে
নির্মাণকাজ
তোমার সীমানা
পেরিয়ে।
উঁচু দেয়ালের
আড়ালে, ব্যস্ত রাস্তার ওধারে,
যেখানে ভিখারিরা
ভিক্ষা করে এবং রাস্তার কুকুরগুলো
ঘুরে বেড়ায়।
আমি আরও
কিছু শুনতে ফিরে এসেছি তোমার কাছে;
রিকশাদের
দৌড় সম্পর্কে,
কিংবা চা
বিক্রি করা ছেলেদের কথা
এবং সমস্ত
পুরনো স্থানগুলো সম্পর্কে।
আমি ফিরে
এসেছি, আমি ফিরে এসেছি,
আমার মনে
হয় আমি থাকতে পারি এখানে।
আমি থামি
এবং ওপরের দিকে তাকাই,
তুমি কীভাবে
বড় হয়েছ তা দেখার জন্য,
আমি আমাদের
স্মৃতিগুলো মনে করি
আহা, ভাগাভাগি
করেছি আমাদের কত অজানা স্মৃতি।
আমার সাথে
কথা বলো, আমার সাথে কথা বলো গাছ,
তুমি যা
জানো তা বলো,
ওরা কোথায়
গেছে, নির্জন কোন কোণে?
আর বুদ্ধিমান
কাকগুলো?
একটি বিশৃঙ্খলার
মধ্যে মিল এবং পরিবর্তনগুলো মিশে আছে,
আমি যে মুখগুলোর
কথা মনে করছি
তারা সব
বুড়ো হয়েছে, অথবা চলে গেছে,
কালো ধুলোর
মেঘ যা রোদকে নরম করে।
আর আমি খুশি
হলাম এটা জেনে যে,
পার্কের
গাছগুলো এখনও কথা বলে,
যদি তুমি তা শুনতে পাও ও তাকে জিজ্ঞাসা করতে জানো।
নভেম্বর
২০২৩, ঢাকা