× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোস্তাক আহমাদ দীন

সম্ভাবনা

প্রকাশ : ৩১ মে ২০২৫ ১৮:৩১ পিএম

মোস্তাক আহমাদ দীন

মন-প্রাণ স্পর্শ করতে পেরে

উঁচু পাহাড়ের দিকে,

ঘাড় তুলে উঠে গেছে পিঁপড়ার সারি।

তাদের ছোট্ট মাথায় শহরের বহু ক্ষতিভার।

তাদের ছোট্ট হৃদয়ে মাটি আর গাছের ক্ষত,

বড় হতে হতে নাই হয়ে যায়।

 

কত কিছু ভেবে শেষমেশ

চিনির কলের নিচে এসে দাঁড়িয়েছে তারা।

পণ্যঠাসা বাজারের ভিড়ে বসে থেকে

উঁচু টিলাটিকে একধ্যানে এনে

তাদের হৃদয় মিথুনের সম্ভাবনা

অনুভব করে বিচলিত।

 

দুনিয়ার মধ্যবর্তী সব লাভালাভ

ম্লান হয়ে গেছে ভাবি

ছোটো হৃদয়ের বড় বাসনার কাছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা