ফারহান ইশরাক
প্রকাশ : ৩১ মে ২০২৫ ১৮:২৫ পিএম
‘এক চোখ বন্ধ করে দেখা-লেখা ভালো’
কানা, এই শব্দটা গালিতুল্য: গাঢ় এবং
বর্ণসংক্রামক : কিন্তু যার
সবটুকু খোলা
তাকে আবার ন্যাংটো বলা যাবে,
এমনকি, দৃষ্টির ক্ষেত্রে
শাদা অংশ এবং হলুদ ভাগ, যাকে
কুসুম বলা রীতি, আর এর চালু অর্থ
ফুল বা ‘ফ্লাওয়ার’
‘এক চেখ বন্ধ করে দেখা-লেখা ভালো’
দ্যাখো দ্যাখো, ‘জন্ম হইতেছে, আমার!
সারা গায়ে রক্তছোপ’: কবিতা
বলে
আসলে সৃষ্টি তো এক প্রকার
উদয়, কেউ অস্বীকার করতে পারবে?
সংগত কারণেই একটু লালাভ বৈশিষ্ট্য
থাকবেই : জন্মের পরে নবজাতক
দেখবেই তার পিচ্ছিল ভাব রয়ে গেছে
পাতলা সেনসেটিভ ত্বকে!
‘এক চোখ বন্ধ করে দেখা-লেখা ভালো’
লেখার প্রশ্নে বহু জবাব একত্রে খাড়া
এবং সেগুলো যে ওয়েলফিটেড নয়
এমনটাও বলব না : ডানহাতি,
তবে
আংশিক বামচোখা : এ রকম নিন্দা সম্ভব
বস্তুত, উড়ে উড়ে অবলেকন, আবছা
এবং এতে একটা স্বপ্নভাব আছে
সবার সেটাই ভাবনা, হ্যাঁ, ‘হেলিটহল’
ওপর থেকে দেখে দেখে আঁকা...
চিত্রপ্রধান ডাকে সাড়া দেওয়া শুরু।