× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খান প্রত্যাখ্যান

সামতান রহমান

প্রকাশ : ৩১ মে ২০২৫ ১৮:২৩ পিএম

আপডেট : ৩১ মে ২০২৫ ২০:০৬ পিএম

খান প্রত্যাখ্যান

একদিন হয়ে যাবো।

চট করে

দুম করে

অথবা কিছু না করেই--

তোমাদের 'না', নেতিয়ে পড়ে থাকবে

ছোট্ট থেকে ছিটকে আসবে বড় বড় তলাই উপচাই।


আছুক্কা দাঁড়িয়ে যাবো শিগ্গির।

তোমাদের চেপে-ধরা গড়িয়ে পড়ে যাবে

নিচে,

প্রতিঅঙ্গে জড়িয়ে যাবে তোমার, আমার যোগ্যতাগ্রহণ।


একদিন 

টাশ করে সুন্দর হয়ে যাবো।

লজ্জায় মুছে ফেলবে প্রত্যাখ্যান

মুখ তোমার মেশিন তখন,

গড়গড় বেরিয়ে আসবে আমার শংসাউচ্ছ্বাস।


অচিরেই এগিয়ে যাবো সাই সাই করে।

সরিয়ে রাখা সরে যাবে তরতর

নিশপিশ করে উঠবে তোমাদের হাত, বরণে ধরনে।


এই চোখেই একদিন দেখতে পাবে--

দূরিয়ে রাখা দৃশ্যই শুধু নাচানাচি করবে

কাঠের চশমার ভেতর 

আমার দৃশ্যসব তুলে দেবো,

ঝরঝর করে ঝুরে পড়বে 

এড়িয়ে যাওয়া,

দেখা হয়ে যাবে শুধু দেখা হয়ে যাবে...

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা