অচিন্ত্য চয়ন
প্রকাশ : ২৩ মে ২০২৫ ১৬:৫৪ পিএম
বুক থেকে সকাল, নিবিড় অনুভূতি
বিকালের সুখগুলো তোমার চোখে!
চোখ পেরিয়ে ঠোঁটের ঢেউয়ে
হৃদয় দোলে।
রাত জেগে থাকে চোখে চোখে
জোড়া চোখে কাজলের উৎসব
চুলের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে
কোনো এক বালকের প্রেমপত্র!
রাত-বিরাতে বালিকার ক্লান্ত শরীর
অপেক্ষা বাড়ায়, বাড়ায় প্রেমের রহস্য।
বুক থেকে সকাল, নিবিড় অনুভূতি।।
অনুভূতির গাঢ় অন্ধকারে আলোর দুঃখ।
বালকের মন হারে হেরার কাজল চোখে
হারতে হয় বলেই কেউ জিততে পারে
নিজের ঠোঁটে, নিজের অভিমানে!
অভিমানে পরাজয় নয়, দুঃখ ভোলা
একটি গন্তব্য একটি পত্রের প্রত্যাশা!
নিরপেক্ষ অভিমান তোমার চোখে
ইদানীং গন্তব্য আসে, পত্র আসে না।