শতাব্দী জাহিদ
প্রকাশ : ০৯ মে ২০২৫ ১৬:৫৩ পিএম
এই বুঝি শেষ, আসলে শেষটা অনিবার্য, না হয়
হু হু বাতাসে ডাক তুলে উড়বে না- আমাদেরনামা
হাতিরঝিলে যৌবনে পৌঁছানো- কৃষ্ণচূড়ার ডাল ও ফুলের
বারংবার কাছে আসা ও না আসা পৌরাণিক চিত্র।
কিংবা তোমার পাক খাওয়া চুলের- রোদ-বৃষ্টি, আলো-ছায়া
বৈশাখের মাতাল সঙ্গম, রক্তজবা, কাটার গোলাপ।
তবে জানো তো, আজকের তারিখটা টুকবো, দুইজনই-
আজন্মা পঞ্জিকায়, চিঠিতে, বিষাদে, বাজারে
ভালোবাসায় না বাসায়, চরের দূর্বাঘাসে, চরভাঙা নদীর জলে
পাপে, মঙ্গলে, হারানো বিক্ষপ্তিতে, উচ্ছ্বসিত আড্ডার মজলিসে
বেঁচে আছি, এই সাক্ষ্য রাখা- শ্বাসকষ্টে।