রেজাউল কারীম
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ ১৩:০০ পিএম
অপ্রাসঙ্গিক মেঘে
দলে দলে মরে গেল
অপরূপ মানুষ।
মরে যাচ্ছে অপরূপ মানুষ।
মানুষগুলো ওই আকাশে।
তারাই বেঁচে আছে যাদের চোখে-মুখে
ছোপছোপ রক্ত স্বভাব,
গুলির শব্দের মতো উন্মাতাল গান,
ছড়ানো-ছিটানো বুটের শব্দের স্তব্ধতা।
সেই মানুষগুলোই বেঁচে আছে
যারা কাজ করে মারণাস্ত্র তৈরির
কারখানায়,
হাসে লাল লাল রাক্ষুসে হাসি।
পৃথিবীর কোনো মারণাস্ত্র কারখানায়
ব্ল্যাকআউট নেই, কর্মবিরতি হয়
না।