× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেম

আসমা অধরা

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৬:৪৮ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৫ ১৬:৪৯ পিএম

প্রেম

কোথাও দাঁড়াতে পারছি না অটল

যেন ওত পেতে আছে কৃষ্ণপক্ষের অন্ধকার

তীব্র, সুষম ও বিস্তৃত! অথচ বলেছিলে

পাখি সব সময় তার পালক ফেলে যায়।


জুতোর মধ্য থেকে পা খুলে রাখো

মাটিতে ছোঁয়াও, বুঝতে পারবে তুমিও

পৃথিবীর বয়স বাড়ে, সন্তাপ হয় তারও;

মন ভরা দুর্যোগ থাকলে খিদে পায় তোমার?


এই যে প্রবল মূসক আর কর বাড়ার দিনে

প্রেমও ছুটে যাচ্ছে টানাপড়েনে, অথচÑ

তোমার জোড়া ভ্রু আর নিবিড় চোখ

বাঁশপাতার শনশন পেরিয়ে যে পূর্ণচাঁদ দেখে

তাতে আমি প্রেম রেখেছি, ভর্তুকিহীন।


অস্থির হয়ে এদিকে তাকাও, মায়ারথ-

দেবো ফসলের ঘ্রাণ, চিরায়ত চুম্বন

মাংসের গন্ধ ছাড়া বুকের গহিন, শস্যের সুগন্ধ

কষ্টের পাশাপাশি দাঁড়িয়ে এক প্রশস্ত হাত, আঙুল।


ধরো

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা