× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাহিদামাফিক জীবনের কোলাজ

সীমান্ত হেলাল

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১৭:৪৬ পিএম

চাহিদামাফিক জীবনের কোলাজ

আমাকে ভাবতে দাও।

মাপতে দাও কোন চাহিদামাপিক জীবনের কোলাজ।

অরণ্যে ফুটে থাকা ধুতুরা ফুলের রূপ দেখে

পাগল হওয়ার কোন মাহাত্ম্য নেই।


যদি তুমি পান না করো পাপড়ির আবেহায়াত...

অতি পবিত্র দিন আর অতি শাদা রাতের চঞ্চলতায়―

দানবীয় অট্টহাসিতে সুখী হয়ে উঠবে

চাহিদাহীন কোন পরম্পরায়


ভাবতে ভাবতে সময় বয়ে যাচ্ছে চিন্তার অধিক

মাপতে মাপতে খুঁজে পাওয়া যাচ্ছে না আকাঙ্ক্ষার সীমানা!


অথচ; অমীমাংসিত একটা জীবন পার হয়ে গেল―

ভাবনাহীন-অন্যমনস্কতায়...

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা